শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ধ্বংসলীলার মাঝেও কঠিন লড়াই ফিলিস্তিনি চিত্রশিল্পী মায়সার

Reporter Name
  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গাজার অপর নাম ধ্বংসপুরী। যেদিকে তাকানো যায় শুধু পড়ে রয়েছে মৃতদেহের সারি আর রক্তস্নাত মাটি। চারিদিকে ধ্বংসস্তুপ ছাড়া আর কিছুই নজরে পড়বে না। এই ধ্বংসস্তুপের মধ্যেও নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন মায়সা ইউসেফ নামের এক ফিলিস্তিনি নারী চিত্রশিল্পী। এই কঠিন সময়ে বেঁচে থাকার একমাত্র সম্বল হিসেবে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছেন। তার শখের চিত্রকর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরছেন। এমনই দৃশ্য অবাক করল গোটা বিশ্ববাসীকে।

ফিলিস্তিনি চিত্রশিল্পী মায়সা ইউসেফ এখনও কঠিন যুদ্ধের মধ্যে শিশুদের জন্য আর্ট সেশন করেন। তিনি মধ্য গাজার দেইর এল-বালাহতের বাসিন্দা। এই অঞ্চলটি ইজরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত একটি বাড়িকে ঘিরে তিনি শখের স্টুডিও বানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি শিশুরা ধ্বংসাবশেষের মধ্যেও তার আর্ট স্টুডিওতে বসে আঁকা অনুশীলন করছেন।

এদিকে মন দিয়ে সেশনের শিশুদের সময় দিচ্ছেন মায়সা। গাজায় চলমান ইজরায়েলি আগ্রাসনের মধ্যে মায়সার এই লড়াই মন কেড়েছে বিবেকবান মানুষদের। যেভাবে ধ্বংসলীলার মাঝেও চিত্রশিল্পী মায়সা লড়াই চালিয়ে যাচ্ছেন তাকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।

গত এক বছর পার হতে চলল, হামাসবিরোধী অভিযানের নামে এখনও গাজায় নির্বিচারে গণহত্যা করে চলেছে ইজরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েল জুড়ে আকস্মিক হামলা হামাস সংগঠন। বন্দি করে নিয়ে যায় বহু ইজরায়েলি জনগনকে। এর প্রতিশোধ নিতে পাল্টা-প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইজরায়েল। এর পর থেকেই নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না নিরিহ শিশুরাও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us