শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা

Reporter Name
  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিমসহ বিভিন্ন ধর্মের নেতাদের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের সংলাপ চলছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতি-নীতি থাকবে। এটাইতো পরিবার। আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতেই জোর দিয়েছিলাম। আমাদের সকল পাথর্ক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই।’ জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই আমরা এক জায়গায় চলে আসি, বলেন প্রধান উপদেষ্টা।সংবিধান অনুযায়ী সকলের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার। বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে আমাদের সংবিধান থেকে। নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য। রাষ্ট্রের দায়িত্ব হলো তা নিশ্চিত করা। এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেয়া, নিশ্চিত করা।’ সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে কী করা উচিত তা ধর্মীয় নেতাদের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা। একইসাথে সরকারের করণীয় কী তাও জানতে চান তিনি।

সংলাপে অংশ নিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ, ফরহাদ মজহার, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক, হেফাজতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এছাড়া কোনো সংগঠন বা ধর্মীয় রাজনীতিতে যুক্ত নয়, কিন্তু নিজ সম্প্রদায়ের বোদ্ধা ব্যক্তি এমন ব্যক্তিরাও সংলাপে অংশ দিয়েছেন।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us