শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইয়েমেন থেকে ইসরায়েলে হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির বিদ্রোহী হুথি যোদ্ধারা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমানার বাইরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি গণমাধ্যম বলেছে, এ ঘটনার সময় মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই আটকে দেয়া হয়েছে। সামরিক বাহিনী এর আগে বলেছিল যে ইয়েমেন থেকে উৎক্ষেপণের পরে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে হামলা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us