শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এর লাইসেন্স বাতিল করেছে,যুক্তরাজ্য সরকার

Reporter Name
  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য সরকার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক  (সিজিটিএন) এর লাইসেন্স বাতিল করেছে। এ ঘটনার পর চীনও পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে।

ব্রিটেনের সম্প্রচারমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকম গত বৃহস্পতিবার জানায়, ‘লাইসেন্সটি স্টার চায়না মিডিয়া লিমিটেড অবৈধভাবে নিয়েছিল এমন উপসংহারে আসার পর’ তারা সিজিটিএন এর লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে।

অফকম জানায়, চ্যানেলটি যা তৈরি করে তার জন্য স্টার মিডিয়া লিমিটেড ‘সম্পাদকীয় দায়িত্ব’ পালন করেনি, ফলে লাইসেন্স ধরে রাখার মতো আইনি শর্ত তারা মেনে চলতে পারেনি।

অফকম আরও জানায়, স্টার সিজিটিএন এর সরবরাহকারী হওয়ার চেয়ে স্টার মূলত পরিবেশক হিসেবেই কাজ করছিল।

তবে, যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ জানিয়েছে চীন। সিদ্ধান্তটি ‘রাজনৈতিক কারণে’ নেয়া হয়েছে বলেও মন্তব্য করেছে দেশটির সরকার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, একদিকে ব্রিটিশ পক্ষ গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে। অন্য দিকে তারা প্রকৃত কারণগুলোকে উপেক্ষা করে ব্রিটেনে সিজিটিএন এর লাইসেন্স বাতিল করে দিল।

এই সিদ্ধান্তকে অশোভন দ্বৈতনীতি এবং রাজনৈতিক নিপীড়ন বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us