শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত?

Reporter Name
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ছেলে বা মেয়ে কমবেশি সবাই জিন্স বা ডেনিম জিন্স প্যান্ট পরে থাকেন। তবে জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত, এ নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ হয়ত সপ্তাহে একবার, কেউ দুবার, কেউ আবার প্রতিবার পরার পর তার জিন্স ধুয়ে থাকেন। কেউ ওয়াশিং মেশিনে ধুয়ে থাকেন, আবার কেউ হাত দিয়েই কেচে দেন।

এ বিষয়ে ডেনিম বিশেষজ্ঞ বেঞ্জামিন ট্যালি স্মিথ বলছেন, জিন্স যতটা সম্ভব কম ধোয়া উচিত। আর লন্ড্রি বিশেষজ্ঞ প্যাট্রিক রিচার্ডসন জানান, প্রতি ৯ থেকে ১০ বার পরার পরই জিন্স প্যান্ট ধোয়া উচিত। লিভাই স্ট্রসের প্রধান নির্বাহী চার্লস বার্গ ২০১৪ সালে একবার বলেছিলেন যে তিনি বছরে একবার মাত্র তার জিন্স ধুয়ে থাকেন। মূলত পরিবেশগত ক্ষতির দিকটি বিবেচনা করেই তিনি বছরে একবার তার জিন্স ধুয়ে দেন। পরে অবশ্য লিংকডইনে এক ব্লগ পোস্টে তিনি বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন।

পোস্টে তিনি লিখেছিলেন, আমি এ কথা বলেছিলাম কারণ, আমাদের ব্র্যান্ডের প্রতি আমার আস্থা আছে। এছাড়াও আমি মনে করি না জিন্স এতবার ধোয়ার দরকার আছে, যতটা মানুষ মনে করে। তিনি আরও লিখেছিলেন, ‘আমরা জেনেছি যে গড়ে এক জোড়া জিন্স প্যান্ট যদি দুই বছর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে ধোয়া হয়, তাহলে উৎপাদন থেকে শুরু করে এই দুই বছরে দুটি জিন্সের পেছনে প্রায় ৩৫ হাজার লিটার পানি খরচ হয়। যার মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ১৬ হাজার লিটার পানি খরচ হয় শুধু ওয়াশিং মেশিনে জিন্সগুলো ধোয়ার জন্য। যা কি না ছয় হাজার ৭০০ গ্লাস সুপেয় পানির সমান!’

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেনিম জিন্স সেসব অঞ্চলে তৈরি হয়, যেসব অঞ্চলে পানির স্বল্পতা বা ঘাটতি রয়েছে। যেমন ভারত, পাকিস্তান, চীন ও ক্যালিফোর্নিয়ার কিছু কিছু এলাকা। তাই বার বার জিন্স ধোয়ার কারণে একদিক থেকে এ সংকট আরও বাড়ছে। বেশ কিছুদিন আগে বার্গ এ নিয়ে সিএনবিসির ক্রিস্টিন ট্যানের সঙ্গে কথা বলেছিলেন এবং জিন্স প্যান্ট ধুয়ে দেওয়ার বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, যারা সত্যিই ডেনিম পছন্দ করেন বা পরতে ভালোবাসেন, তারা কখনোই আপনার ডেনিমকে ওয়াশিং মেশিনে রাখতে বলবেন না। আমি সেটিই করি।

তিনি আরও বলেছিলেন, আমার জিন্সে তরকারি বা ঝোল লাগলে, শুধু সেই জায়গাটি ধুয়ে ফেলি। আর জিন্সটি নোংরা বা অপরিষ্কার হয়ে গেলে, যেমন- শরীরের ঘামে দুর্গন্ধযুক্ত হয়ে গেলে আমি সেটি গোসলের সময় ঝরনার পানিতে ধুয়ে ফেলি। বার্গ জানিয়েছিলেন, জিন্স ধুয়ে দেওয়ার জন্য তিনি সেটি বালতিতে সাবানযুক্ত পানিতে ভিজিয়ে রাখেন না, কিংবা ওয়াশিং মেশিনও ব্যবহার করেন না। বরং পরনে থাকা অবস্থায়ই সাবান দিয়ে সেটি ধুয়ে ফেলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us