শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অবসরপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামাতে চায় সরকার

Reporter Name
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যানজট নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামানোর চিন্তা করছে সরকার। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সড়কে ট্রাফিকের উন্নয়নের জন্য আমরা এখন ছাত্রদের কাজে লাগিয়েছি। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তা-ভাবনা করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা। কিন্তু আমাদের আছে সাড়ে ৭ শতাংশ। সড়কে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। এই রাস্তা এত গাড়ি নিতে পারছে না। আবার আজকে এই রাস্তা, পরের দিন ওই রাস্তা ব্লক করে আন্দোলন করা হচ্ছে। যার ফলে যানজট আরও বাড়ছে। আর কমিউনিটি পুলিশিং আগেও কিন্তু কাজ করেছে। ওইগুলো আবার নতুন ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি।’

এই কার্যক্রম কবে থেকে শুরু করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এটা চাইলেও আজ শুরু করা যাবে না। কারণ নিয়োগ প্রক্রিয়া আছে। তবে দ্রুত কার্যক্রম শুরু হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us