শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইসরায়েলি হামলায় গাজার এক নারী বন্দী নিহত, দাবি হামাসের

Reporter Name
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দাবি করেছে রবিবার(২৪ নভেম্বর) ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে হামলা চালানোর পর এক নারী বন্দী নিহত হয়েছে।এ ঘটনায়, ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোন নিশ্চিত বা অস্বীকার করে কিছু জানায়নি,তবে তারা এই ঘটনার তদন্ত করছে।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবেইদা শনিবার (২৩ নভেম্বর) রাতে জানান যে,কয়েক সপ্তাহ পরে ওই বন্দীর সাথে যোগাযোগ পুনরায় স্থাপন করা হয়েছিল।তার মতে,গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলাকালীন ওই বন্দী মারা গেছে।তবে, তার পরিচয় বা কিভাবে এবং কখন তাকে হত্যা করা হয়েছে,সে সম্পর্কে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামাস আরও দাবি করেছে অন্য এক নারী বন্দীও মারাত্মকভাবে আহত হয়েছেন।ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি নিশ্চিত করতে বা অস্বীকার করতে পারেনি তবে তদন্ত চালিয়ে যাচ্ছে।এই পরিস্থিতিতে,ইসরায়েলি বাহিনী বলেছে যে তারা বন্দীর পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং সব তথ্য তাদের জানানো হচ্ছে।

হামাস গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে বন্দী করে, যার মধ্যে ৩৪ জন মারা গেছে,বলছে ইসরায়েলি বাহিনী।এদিকে ইসরায়েল সরকার জনসাধারণের চাপের মধ্যে আছে যাতে তারা বন্দীদের মুক্তি নিশ্চিত করতে একটি নতুন চুক্তি করে।গত বছর এক সপ্তাহের বিরতিতে ১০৫ বন্দী মুক্তি পেয়েছিল,তবে সেভাবে কোনো বড় সাফল্য আসেনি।

এই সংঘাতের ফলে ইসরায়েল এবং হামাসের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।এখন পর্যন্ত ইসরায়েলিরা প্রায় ৪৪,০০০ ফিলিস্তিনীকে হত্যা করেছে, এবং জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে।

তথ্যসূত্র : আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us