শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অত্যাবশ্যকীয় সংস্কার করেই নির্বাচন আয়োজন করব : ড. ইউনূস

Reporter Name
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দায়িত্ব নেয়ার ১০০তম দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন, বর্তমান সরকার শুধু জুলাই অগাস্ট না, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করবে সরকার।

ভাষণে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না।’

একই সাথে রাষ্ট্র সংস্কারের সংস্কার কমিশনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

দেশের মানুষের কাছ থেকে সংস্কারের নানা প্রস্তাবনাও আহ্বান করেন।

গত ১০০ দিনে দেশের সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরে এই সময়ে অন্তবর্তী সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

বিগত শেখ হাসিনা সরকারের শাসন আমলের সময়ের গুম খুনের ঘটনার বিষয়গুলো উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

এ সময় তিনি জানান, বিগত সরকারের সময় ১ হাজার ৬০০ গুমের তথ্য পেয়েছে গুম বিষয়ক কমিশন। তাদের ধারণা এই সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে যাবে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘কমিশনের কাছে গুমের অভিযোগ করতে অনেকে ভয় পাচ্ছেন এই ভেবে যে, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান।’

তিনি বলেন, কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই গুম খুনে যারা অভিযুক্ত তারা যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি জানান, কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছে সরকার।

এই ভাষণে গত ১০০ দিনে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us