শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Reporter Name
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠনের দাবি জানান তারা।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার চাই আপনারা অতি দ্রততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেয়া হবে না। অতিদ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই।’

এদিন বিকেল থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, ‘উপদেষ্টার আসনে এমন মানুষদের বসানো হয়েছে যাদের ২৪ এর আন্দোলনে কোনো মুখ্য ভূমিকা ছিল না। তাদের তাহলে কিসের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে? ছাত্র-জনতা তাদের উপদেষ্টা হিসেবে মানে না।’ এসময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা।

এদিন ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে, হত্যা মামলার আসামি শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা নামের একটি প্লাটফর্ম।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিনজন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে শেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদ করা হচ্ছে।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us