শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চাঁদের বয়স কত জানেন? সব জানাল এক খণ্ড পাথর

Reporter Name
  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চাঁদ মামার বয়স হয়েছে! মানে ঠিক যতটা বুড়ো মনে করা হত, তার থেকেও খানিকটা বেশি বুড়ো হয়েছে চাঁদ মামা। ১৯৭০-এর দশকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো মিশন এক গুরুত্বপূর্ণ কাজ করেছিল। চাঁদের পাথরের নমুনা পৃথিবীতে এনেছিল। এগুলি বহুবার বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু এবার নতুন এক বিশ্লেষণে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যা অবাক করেছে বিজ্ঞানীদেরও। এতদিন যে বয়স জানা গিয়েছিল। তা ভুল বলে প্রমানিত হয়েছে। এতদিন চাঁদের বয়স অনুমান করা হয়েছিল ৪.৪২ বিলিয়ন বছর। তবে এবার নতুন মূল্যায়ন অনুসারে, চাঁদ তার বর্তমান বয়সের চেয়ে ৪০ মিলিয়ন বছর বড়। অর্থাৎ চাঁদের বয়স এখন যা মনে করা হয় তার চেয়ে ৪ কোটি বছর কমপক্ষে বেশি।

তবে আসল বয়স কত?

ফিল্ড মিউজিয়াম এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি জিওকেমিক্যাল পারস্পেকটিভ লেটারস জার্নালে প্রকাশিত হয়েছে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং গবেষণার প্রধান লেখক ডঃ জেনিকা গ্রিয়ার এই নমুনার বিশেষত্ব নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। ডক্টর গ্রিয়ার জানান, এটি এখনও পর্যন্ত পাওয়া চাঁদের সবচেয়ে প্রাচীন পাথরের নমুনা। এটি থেকে পৃথিবী সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যাতে পারে। চাঁদের সঠিক বয়স জানতে পারলে চাঁদের ইতিহাস এবং পৃথিবীর বিকাশ সম্পর্কেও অনেক নতুন তথ্য পাওয়া যাবে।

কীভাবে এই নতুন গবেষণা করা হল?

এই গবেষণায় অ্যাটম প্রোব টমোগ্রাফি নামে একটি নতুন কৌশল ব্যবহার করা হয়েছে। এতে লেজারের মাধ্যমে পাথরের পরমাণুগুলিকে বাষ্পীভূত করা হয় এবং তারপর নির্দিষ্ট পরমাণু পরীক্ষা করা হয়। গবেষণাপত্রটির সহ-লেখক এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ হেক জানান, চাঁদ ছাড়া পৃথিবীকে অনেকটাই আলাদা দেখাবে। তাই চাঁদ সম্পর্কে সমস্ত তথ্য বিশ্ববাসীর জানা প্রয়োজন। কিন্তু বিজ্ঞানীরা এখনও এই তত্ত্বের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাননি। তার মধ্যে চাঁদ তৈরি হতে কত সময় লেগেছে, আর কতদিন এর অস্তিত্ব রয়েছে, এমন অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us