শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইসরাইলের সাথে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন

Reporter Name
  • শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইহুদিবাদী ইসরাইলের একটি কোম্পানির সাথে সই করা অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে স্পেন সরকার। এই চুক্তির আওতায় ইসরাইলি কোম্পানি থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ।

মঙ্গলবার ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে। যদিও এটা গোলাবারুদ কেনার চুক্তি। তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া শুরু করেছে।’ স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরাইল থেকে ৬০ লাখ ৮০ হাজার ডলার মূল্যের নয় মিলিমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিল।

গত সপ্তাহে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইসরাইল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বলেছিল, তারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে। গত সপ্তাহে কয়েক শ’ স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us