শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এবার ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর

Reporter Name
  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো উত্তর ইসরাইলের বাসিন্দাদের স্থানান্তরের আদেশ জারি করেছে। রোববার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ এক মিনিটের একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে। ওই ভিডিওতে প্রথমবারের মতো উত্তর ইসরাইলের বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। ভিডিওতে বলা হয়েছে, এই নির্দেশনা লেবাননের সীমান্তের ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরাইলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। এই এলাকায় প্রায় ২ লাখ ইসরাইলি নাগরিকের বাস।

বাসিন্দাদের সরে যাবার নির্দেশনার কৌশলটি বৈরুতের দক্ষিণ শহরতলিতে এবং লেবাননের অন্যান্য অংশে ইসরাইলি সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেখা গেছে। এখন, হিজবুল্লাহ তাদের আক্রমণ সম্পর্কে সতর্ক করার জন্য প্রথমবারের মতো একই কৌশল ব্যবহার করছে | এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থী গোষ্ঠীটি। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

এবার ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। উল্লেখ্য, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে এ হামলা চালায়।

এর আগে গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।
সূত্র : আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us