শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলল সৌদি আরব

Reporter Name
  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরানের ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।হামলাকে ‘সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে তারা। আজ শনিবার সামজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থানের কথা জানায় দেশটি।

গতকাল শুক্রবার রাতে ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে। ইরান মাসখানেক আগেই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এরপর থেকেই মূলত ইরানে ইসরায়েল হামলা করতে পারে বলে মনে করা হচ্ছিলো। হামলায় ইরানের সামরিক স্থাপনায় সফল আঘাত আনার দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের দাবি, বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়েছে। সীমিত আকারের কিছু ক্ষতি হয়েছে।

এমন অবস্থায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানায়। আমরা এই অঞ্চলে কোনো রকম উত্তেজনা চাই না। এখানকার দেশ ও মানুষের নিরাপত্তা বিঘ্ন হয় এমন যেকোনো কর্মকাণ্ডকে আমরা নিন্দা জানাই। ’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us