শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ক’রোনা নেগেটিভ সনদ নিয়ে ঢাকা ছাড়লেন ৩৯৬ যাত্রী

Reporter Name
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে

সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে ক’রোনাভাইরাস পরীক্ষার সনদ নিয়ে প্রথমবারের মতো আকাশপথে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রা করেছেন প্রায় ৪শ’ জন যাত্রী।কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের আলাদা দুটি ফ্লাইটে রাতে ঢাকা ছাড়েন তারা।তবে নির্ধারিত কেন্দ্রের বাইরে থেকে সনদ নেয়ায় বেশ কয়েকজনকে ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।

করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরু’দ্ধে অ’নিয়মের অ’ভিযোগ ওঠার পর বিদেশ যাত্রার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।সেই নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক গন্তব্যে প্রথম ফ্লাইট ছিলো গতরাতে।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাই যাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এমন ক’ড়াকড়ি।

বিদেশযাত্রায় সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে ক’রোনা পরীক্ষার সনদ নেয়ার বাধ্যবাধকতার প্রথম দিনে সে বিষয়ে কঠোর অবস্থানে ছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

বিদেশে বাংলাদেশীদের ভুয়া সনদ কেলেঙ্কা’রি অনিশ্চয়তায় ফেলেছিলো হাজারো বিদেশগামী বাংলাদেশীদের।পরিস্থিতির উন্নয়নে নির্দিষ্ট ১৬টি কেন্দ্র থেকে বিদেশগামীদের জন্য সনদ সংগ্রহ বাধ্যতামুলক করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেই নির্দেশনা মেনে প্রথমবারের মতো বৃহস্পতিবার রাতে কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের আলাদা দু’টি ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৯৬ জন যাত্রী।

তবে নির্ধারিত কেন্দ্রের বাইরে থেকে সনদ সংগ্রহ করাসহ নানা কারণে কর্তৃপক্ষের বাধায় দুই ফ্লাইটে ৩৪ জন যাত্রীকে ইমিগ্রেশন পার হতে দেয়া হয়নি।

সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বর্তমান টিকিটেই পুনরায় যাত্রার ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফেরত যাওয়া যাত্রীরা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us