শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শহিদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ঊর্মির এবার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা এবং ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার আইডি ‘Tapashee Tabassum Urmi’ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

এর আগে গত ৬ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঊর্মির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলাও হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us