শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হৃদরোগের ঝুঁকি কমাতে যতটা হাঁটা জরুরি 

Reporter Name
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: অনেক দেশেই মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ। তবে হাঁটা এই ঝুঁকি কমাতে সহায়তা করে। বিশেষজ্ঞরা বলছেন, হৃদরোগের ঝুঁকি কমাতে বা হৃৎপি-কে শক্তিশালী করতে হাঁটাচলা করা খুব জরুরি। তা ছাড়া এটির মতো সহজ ব্যায়াম আর হয় না। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সাম্প্রতিক গবেষণার পর বলা হচ্ছে, প্রতিদিন ছয় হাজার কদম হাঁটলেই হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। যা ছিল গবেষণায় : যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৪২টি দেশের ২০ হাজার ১৫২ জনের স্বাস্থ্যতথ্য নিয়ে আটটি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে সম্প্রতি এই গবেষণার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যতথ্য নেওয়া ব্যক্তিদের গড় বয়স ছিল ৬৩ বছর, যাদের অর্ধেকের বেশি (৫২ শতাংশ) ছিলেন নারী। এই গবেষণাটি মূলত হাঁটাহাঁটির সঙ্গে হৃদরোগের সম্পর্ক কেমন তা পরীক্ষার জন্যই করা হয়েছে। এই সমীক্ষার ভিত্তিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যাঁদের বয়স ৬০ বছরের বেশি, তাঁরা প্রতিদিন ছয় থেকে ৯ হাজার কদম বা ধাপ হাঁটুন। এতে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে প্রতিদিন অতিরিক্ত আরো এক হাজার কদম হাঁটতে পারলে তাঁদের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম হয়।
হিসাব রাখার উপায় : দৈনন্দিন হাঁটার হিসাব রাখতে বিভিন্ন ফিটনেস ট্র্যাকিং ডিভাইসের ওপর নির্ভর করতে পারেন। ব্রেসলেট বা ঘড়ির মতো দেখতে এসব ডিভাইস ছাড়াও কেউ চাইলে স্মার্টফোনে সংশ্লিষ্ট অ্যাপ ইনস্টল করে দৈনিক হাঁটাহাঁটির হিসাব রাখতে পারেন।
 যা করবেন
* বয়স যা-ই হোক না কেন, প্রতিদিন নিয়ম করে হাঁটার অভ্যাস করুন।
* এই সহজ ব্যায়ামটি নিজের তাগিদে এবং মনের আনন্দেই করুন। তবে অন্যান্য শারীরিক সমস্যা না থাকলে হাঁটার গতি একটু বাড়িয়ে দিন। দেহ থেকে ঘাম ঝরাতে পারলে বেশি ফল পাওয়া যাবে।
* ভালো হয় ব্রিক্স ওয়াকিং করতে পারলে; এতে মিনিটে ১০০ কদম হাঁটতে হবে।
* নিয়মিত হাঁটার সময় না পেলে সহজ কিছু কৌশল অবলম্বন করুন। যেমন : লিফট ব্যবহারের পরিবর্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠুন, গাড়ি বা রিকশার পরিবর্তে হাঁটার মাধ্যমে অফিস বা কর্মস্থলে যান, বাসার ছাদে বা রুমে জগিং করুন ইত্যাদি।
* এসব ছাড়াও খেলাধুলা করুন বা শারীরিকভাবে সক্রিয় থাকা যায় এমন কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন।
* যাঁদের বয়স কম তাঁরাও এসব অনুসরণ করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us