শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শান্তিতে নোবেল জয়ে নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানাল ড. ইউনূস

Reporter Name
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: শান্তিতে নোবেল পুরস্কার জয়ে জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়।

নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানিয়ে পোস্টে লেখা হয়েছে, ‘২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি সংস্থাটির অটল প্রতিশ্রুতি আমাদের সবার অনুপ্রেরণা। হিরোশিমা এবং নাগাসাকির ভয়াবহতা থেকে বিশ্বকে নিরাপদ রাখতে নিহন হিডাঙ্কিওর অক্লান্ত প্রচেষ্টা যেন কখনওই ভোলার নয়। এই সংস্থার সাহস এবং উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।’

এর আগে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবল বিজয়ী প্রতিষ্ঠান নিহন হিডাঙ্কিওর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। পুরস্কার পাওয়া সংগঠনটি স্থানীয়ভাবে হিবাকুশা নামে পরিচিত। সংগঠনটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।

উল্লেখ্য, ২০০৬ সালে সমাজের ‘নিচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us