শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যেসকল কারণে সম্পর্কে দূরত্ব বাড়ে

Reporter Name
  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: কিছু ছোট ছোট ভুলের কারণে ভালোবাসা আর বিশ্বাসে গড়া একটি সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, নিজস্ব কিছু অভ্যাস, ভাবনা ও তার বহিঃপ্রকাশই সম্পর্কে দূরত্ব তৈরির জন্য যথেষ্ট। কোন কোন কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়, চলুন জেনে নেওয়া যাক।
১। সব মানুষেরই আলাদা দৃষ্টিভঙ্গি, ভাবনা ও জীবনদর্শন রয়েছে। তাই যতই কাছের মানুষ হোক না কেন তাকে নিজের ভাবনা চাপিয়ে দিবেন না। নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাকে গুলিয়ে ফেলবেন না। সে হতে পারে আপনার পছন্দের মানুষ।
কিন্তু তার নিজস্ব ভাবনা, দৃষ্টিভঙ্গি থাকে। সেগুলোতে শ্রদ্ধাশীল থাকতে হবে।
২। আপনি কর্মজীবী, আপনার সঙ্গীও তাই। সে যদি বাইরে বাইরে কাজ নাও করে ঘরে তো করতে হয়। তাই যদি আপনি তাকে চাপে রাখেন, তার স্বাভাবিক জীবনযাপনে বাধার কারণ হন, তাহলে একটা সময় পর আপনার সহজ বিষয়গুলোকেও আপনার সঙ্গীর কাছে কঠিন ঠেকবে। সে আপনাকে দূরের কেউ ভাবতে শুরু করবে।
৩। বর্তমান সময়ে এটাই সবচেয়ে বড় সমস্যা।
কথোপকথন আর তেমন হয় না। ভার্চুয়াল দুনিয়ায় সবাই এত ব্যস্ত যে, ফুরফুরে প্রেমের কথা বলার সময় নেই। প্রত্যেকেই ব্যস্ত থাকে তাদের ভার্চুয়াল জগৎ নিয়ে। নিজেদের মধ্যে কথা বলা হয়ে উঠে না। ফলে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব দেখা দেয়।
৪। সঙ্গী হয়ত মানসিকভাবে আপনার ওপর খুবই নির্ভরশীল। আর সে সুযোগে আপনি তাকে যখন তখন ব্যবহার করছেন। আবার টাকা নিয়েও অনেক সময় প্রিয় মানুষটিই প্রতারণা করে বসে। কোনোভাবেই এ ধরনের প্রতারণা কেউ মেনে নেবে না। ফলাফল সম্পর্কে ইতি টানা।  
৫। কারণে অকারণে সঙ্গীকে দোষারোপ করলেও দূরত্ব বাড়ে। আবার কখনো কখনো ছোট ছোট ঘটনাকে যখন বড় করে তার সঙ্গে খারাপ আচরণ করে তখনো সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us