শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সরকারি অর্থ অপচয় করতে চাই না: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ‘অনেকে অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন। দেশের বর্তমান অবস্থায় আমরা অর্থের অপচয় করতে চাই না, বলে জানিয়েছেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টাড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি বড় চ্যালেঞ্জ। বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে অনেক সময় অন্যায়কারীরা পার পেয়ে যায়। অর্থের অপচয় ও দুর্নীতি খোঁজ পাওয়া যায় না।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত হোক আর দেশের সম্পদ হোক অপচয় বা দুর্নীতি করা যাবে না। এরই মধ্যে যেসব দুর্নীতি হয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। এতদিন কোনো জবাবদিহিতা ছিল না। অনেক অনিয়ম হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে করপোরেট গভর্নেন্সের ক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ১৪টি ক্যাটাগরিতে ৪১টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us