শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যেসব লক্ষণে বুঝবেন শিশু ডায়াবেটিসে আক্রান্ত

Reporter Name
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  সংখ্যায় কম হলেও শিশুদের ডায়াবেটিস বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই বেড়েছে। অনেকেই হয়তো জানেন না যে, শিশুরাও দীর্ঘমেয়াদি এ রোগে আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা অবশ্য পরিবেশগত কারণ এজন্য দায়ী করেন। আবার অনেকেই মনে করেন, জেনেটিক কারণে শিশুর ডায়াবেটিস হয়। যেকোনো কারণেই হোক না কেন, ডায়াবেটিসের মতো কঠিন এক রোগ থেকে শিশুদের বাঁচাতে জীবনযাত্রার পরিবর্তন দরকার। চলুন জেনে নেওয়া যাক শিশুদের কী ধরনের ডায়াবেটিস হয় এবং তার লক্ষণ কেমন।
টাইপ ১ ডায়াবেটিস
শিশুর শরীরে যখন পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হয় না; তখনই সে ডায়াবেটিসে আক্রান্ত হয়। এ ক্ষেত্রে শিশুর প্যংক্রিয়াসের কিছু সেল ঠিকমতো কাজ করে না। এ কারণে শিশুর শরীরে ইনসুলিন তৈরি না হওয়ায় খাবার এনার্জিতে রূপান্তরিত হতে পারে না। সেই সঙ্গে শরীরে শর্করার মাত্রাও বেড়ে যায়। কারণ ইনসুলিনের মাধ্যমেই শরীরে শর্করার মাত্রা ঠিক থাকে। শিশুদের ক্ষেত্রে টাইপ ১ ডায়াবেটিস হয়।
টাইপ ২ ডায়াবেটিস
ইনসুলিন রেজিসটেন্সের কারণে যখন শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়; তখন শিশু টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। আর টাইপ ২ ডায়াবেটিস খুবই মারাত্মক হতে পারে। এ ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করা না হয়, তাহলে কিডনি ও হার্টের রোগেও আক্রান্ত হতে পারে শিশু। তবে শিশুর শরীরে যখন শর্করার মাত্রা বেড়ে যায়; তখনও বিপৎসীমা অতিক্রম করে না। তাই ঠিক সময়ে যদি চিকিৎসা শুরু করা যায়; তাহলে শিশুর টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমানো যায়। 
শিশুর ডায়াবেটিসের কারণ
শিশুর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এ ক্ষেত্রে জেনেটিক কারণ যেমন রয়েছে; তেমনি ভাইরাস ইনফেকশনের কারণও হতে পারে। যেমন- প্যংক্রিয়াসের কোনো সেল নষ্ট হেয় গেলে, অসঙ্গত জীবনযাত্রা, মাত্রাতিরিক্ত ওজন অথবা পরিবেশগত কারণও এ ক্ষেত্রে দায়ী হতে পারে। এ ছাড়াও একাধিক গবেষণায় দেখা গেছে, যেসব শিশুদের খুব ছোটকাল থেকে গরুর দুধ খাওয়ানো হয়, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি।
শিশুর ডায়াবেটিসের লক্ষণ
>> তলপেটে ব্যথা হওয়া
>> বারবার প্রস্রাবের বেগ
>> ক্লান্তি
>> মেজাজ খিটখিটে থাকা
>> চোখে দেখতে সমস্যা হওয়া
>> শরীরের কিছু অংশ অবশ হয়ে যাওয়া
>> ক্ষত শুকাতে দেরি হওয়া
>> মাত্রাতিরিক্ত ওজন কমে যাওয়া
>> রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us