শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অন্যের চিরুনি ব্যবহারে হতে পারে মস্ত বিপদ

Reporter Name
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
Portrait of a young woman brushing her hair --- Image by © A. Chederros/Onoky/Corbis

ডেস্ক রিপোর্ট:  চুলের বিভিন্ন সমস্যা নিয়ে সকলেই কম বেশি দুশ্চিন্তায় ভোগেন। হেয়ার ফল, ড্যামেজ, খুশকি ইত্যাদি যাবতীয় সমস্যার জন্য প্রায় সকলেরই দুশ্চিন্তার অন্ত নেই। তবে এসব নিয়ে যতই গা ছাড়া মনোভাব নিয়ে থাকি না কেন, একদিন চুল না আঁচড়ালে মনে হয় সারাদিনের কাজের কিছু একটা অসমাপ্ত থেকে গেছে। তবে শুধু চুল আঁচড়ালেই হবে না, নিয়মিত পরিষ্কার করা উচিত চিরুনিও। সঙ্গে অন্যের চিরুনি ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো। এই হেয়ার ব্রাশ ময়লা থাকা মানে চুলেও ময়লা। আর এ ময়লা কেউ সেফটি পিন দিয়ে পরিষ্কার করেন কেউ আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করেন অথবা সাবান পানিতে ভিজিয়ে রাখেন। কীভাবে সহজে পরিষ্কার হবে চিরুনি, কত ঘন ঘন চিরুনি পরিষ্কার করবেন জেনে নিন সেই তথ্য।

প্রথমেই চিরুনিতে আটকে থাকা চুল ফেলে দিন। এবার পাত্রে গরম পানি ঢালুন। সঙ্গে মিশিয়ে নিন শ্যাম্পু। চাইলে স্যানিটাইজার দিয়ে মুছে নিতে পারেন চিরুনি। এতে কোনো জীবাণু থাকবে না। চামচ দিয়ে গরম পানিতে মিশিয়ে নিন শ্যাম্পু। সেই পানিতে ফেলে দিন চিরুনিটিকে। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। গরম পানি এবং শ্যাম্পুর সংস্পর্শে এসে চিরুনির খাঁজে জমে থাকা ময়লা ফুলে ওঠে এবং গলে যাওয়ার অবস্থা হয়। ফলে কাজ সহজতর হয়ে ওঠে। ১০-১৫ মিনিট পর পানি থেকে তুলে নিন চিরুনি। পুরনো ব্রাশ দিয়ে ঘষে নিন চিরুনি। সব ময়লা পরিস্কার হয়ে যাবে। এবার ধুয়ে নিন পানি দিয়ে। চুল যদি রং করেন, তাতেও ময়লা জমে চিরুনিতে। তাই চিরুনি পরিষ্কার রাখা যেমন জরুরি, অন্যের চিরুনি ব্যবহার না করাও উচিত। ধুলো-মাটির সংস্পর্শে এসে আমাদের চুলে ময়লা জমে। চুলে তেল লাগালে, জেল লাগালে সেই ময়লা আরও জমাট বাঁধে। চিরুনিতেও ওই ময়লা আটকে যায়, যা থেকে সংক্রমণ ছড়ায়। তাই চিরুনি পরিষ্কার রাখা দরকার। সাধারণত মাসে একবার পরিষ্কার করি আমরা। কিন্তু চুল যদি বড় হয় এবং কিছু দিন পর পরই ময়লা জমে যায় চিরুনিতে, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে চিরুনি পরিষ্কার করতে পারেন। চিরুনি ঘন ঘন পরিষ্কার যদি নাও করতে পারেন, চিরুনিতে আটকে রাখা চুল জমিয়ে রাখবেন না। চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গেই আটকে থাকা চুল ফেলে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us