শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রয়োজনে জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মেডিক্যাল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনার চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না।

চিঠিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মেডিক্যাল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা যাবে।

সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত চিঠিতে আরো বলা হয়, হাসপাতালসমূহে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যথাযথ সমন্বয়ের লক্ষ্যে প্রযোজ্য হাসপাতালসমূহে একটি ‘সার্বক্ষণিক সমন্বয় সেল’ স্থাপন করতে হবে।

সংশ্লিষ্ট হাসপাতালের ১ জন ডাক্তার (হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত), হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা/ শহর সমাজসেবা কর্মকর্তা অথবা সমাজসেবা অধিদফতর কর্তৃক মনোনীত কর্মকর্তা, দুজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ‘সার্বক্ষণিক সমন্বয় সেল’ গঠনের জন্য এ নির্দেশনা দেয়া হয়। উপরোক্ত সমন্বয় সেল হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল বোর্ড ও স্বাস্থ্যসেবা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবে। আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা স্বাস্থ্যসেবা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করবে। প্রধান উপদেষ্টার উপরোক্ত নির্দেশনাসমূহের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us