শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নববর্ষ উদযাপন ঠেকাতে দ. আফ্রিকায় রাত ৯টার মধ্যে ঘুমানোর নির্দেশ

Reporter Name
  • বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ ঠেকাতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। সেই সঙ্গে ৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটির পুলিশ মন্ত্রী ভেকি সেলে দেশের জনগণকে ৩১ ডিসেম্বর রাত ৯টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

পুলিশ মন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশ্য বলেছেন,করোনার দ্বিতীয় সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দেশে ১৪ দিনের  লকডাউন চলছে। সেই সঙ্গে কারফিউ জারি রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর দেশের কোনো জায়গায় কোনো নাগরিক নববর্ষ উদযাপন করতে পারবে না। দেশের সব নাগরিককে ৩১ ডিসেম্বর রাত ৯টার মধ্যে ঘুমিয়ে যেতে বলেছেন পুলিশ মন্ত্রী।

 

এছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ না করলে তাৎক্ষণিক জেল-জরিমানা দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এ সময় কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি করে এবং অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us