ক্যানসারে আক্রান্ত হয়ে ইতালির রোম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসাইন লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন।
তার দেশের বাড়ি বরিশালের গৌরনদী। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালি আওয়ামী লীগ নেতা এম এ রব মিন্টু, জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিছ, ছাত্রলীগ নেতা অনিক হাওলাদার, ইউসুফ আলী, স্বপন দাস প্রমুখ।
এছাড়াও ইতালির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply