শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতকে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে: আসিফ মাহমুদ

Reporter Name
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘গত সরকার ছিল জনগণের ম্যান্ডেটহীন নতজানু সরকার। অন্য দেশের সঙ্গে যখন তারা কথা বলতো, নতজানু হয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলতো। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য একটি রাষ্ট্রের সঙ্গে আমরা মাথা উঁচু করে কথা বলতে চাই। আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই, দলীয় স্বার্থের জন্য না।’
ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা সীমান্তে এখনও আগের সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে। তাদের আমরা জনগণের পক্ষ থেকে স্টেটমেন্ট দিতে চাই, এতদিন ভারত শুধু এ দেশের একটি দলের সঙ্গে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন এ দেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে দেশের সরকার তা বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে, বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলতে হবে, চোখে চোখে দেখে সম্মান দিয়ে।’
মঙ্গলবার কুমিল্লা টাউনহল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মঞ্চে উঠেই বলেন, ‘যাদের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি- সেসব ভাইদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের মানুষ আসলে বেশি কিছু চায় না। মানুষ শুধু স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষ অনেক বিলাসিতা চায় না। বাংলাদেশের মানুষ তিনবেলা খেয়ে সুখে শান্তিতে থাকতে চায়। একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি, ফেসবুকে একটা পোস্ট দিতে গেলেও আমাদের ভাবতে হয়েছে। গানও কবিতা বলেও জেলে যেতে হয়েছে। আজ অন্তত এতটুকু শক্তি আমাদের মুখে আছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আর দরজায় নক করতে আসছে না র‍্যাব, ডিবি ও পুলিশ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us