শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভলকার তুর্কের আহ্বান

Reporter Name
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের ‘অস্পষ্ট অবজ্ঞা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিশ্বের দেশগুলোকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধের অবসান এখন অগ্রাধিকার বলে সোমবার (৯ সেপ্টেম্বর) উল্লেখ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলে হামাসের আক্রমণে এক হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল। এই সংঘাত পশ্চিম তীরে সহিংসতার মাত্রাও বাড়িয়ে তুলেছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক জেনেভায় পাঁচ সপ্তাহব্যাপী জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল অধিবেশনের শুরুতে বলেন, এই যুদ্ধের অবসান ও একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাত প্রতিহত করা জরুরি অগ্রাধিকার। আন্তর্জাতিক আইনের প্রতি এ ধরনের স্পষ্ট অবজ্ঞা মেনে নেওয়া দেশগুলোর উচিত না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us