শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আর্জেন্টিনায় পৌঁছেছে রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’

Reporter Name
  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

খুব শিগগিরই করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। রাশিয়ার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ জনসাধারণের মধ্যে প্রয়োগ শুরু করবে আর্জেন্টিনা সরকার বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

বার্তা সংস্থা এপি’র বরাতে জানা যায়, এরিমধ্যে রাশিয়া থেকে ভ্যাকসিনের চালান পৌঁছেছে দেশটির বিভিন্ন প্রদেশে এবং শুরু হয়েছে শুরু বিতরণ কাজও। বিতরণ শেষে আগামী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে টিকা প্রয়োগ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা স্বাস্থ্য মন্ত্রণালয় ।

 

স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেস গার্সিয়া টুইটারে বলেছেন,ন্যায়সঙ্গতভাবে সারাদেশে টিকা দেওয়া হবে। সরকারের ভ্যাকসিন পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবাকর্মী ও শিক্ষকরা প্রথমে ভ্যাকসিন পাবেন। একইসঙ্গে যাদের বয়স ৭০ বছরের ওপরে, তারাও প্রথম দিকের তালিকায় থাকবেন। দীর্ঘমেয়াদী নার্সিংহোমের বয়স্ক বাসিন্দারাও রয়েছেন প্রাধান্যের তালিকায়।

 

আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, ২৪ ডিসেম্বর তারা ৩ লাখ টিকার চালান পেয়েছেন। রাশিয়া বিশ্বে সর্বপ্রথম করোনার টিকা তৈরি ঘোষণা দেয় এবং এরপর নিজ দেশের জনগণকে সবার আগে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করে। আর্জেন্টিনা অনেক আগেই রাশিয়া থেকে টিকা কেনার ঘোষণা দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us