যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না।
বাইডেন জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই একটি চূড়ান্ত প্রস্তাব নিয়ে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী মধ্যস্থতাকারীদের সামনে হাজির হবে। খবর রয়টার্সের।
রোববার ইসরাইলি বাহিনী গাজায় একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির লাশ উদ্ধার করেছে। যার মধ্যে ২৩ বছর বয়সী আমেরিকান ইসরাইলি হার্শ গোল্ডবার্গ-পোলিনও ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, এই জিম্মিরা সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন।
বাইডেনের গাজার যুদ্ধবিরতি কৌশল নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং নেতানিয়াহুর ওপর বাকি জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার জন্য চাপ বাড়ছে।
বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি মনে করেন কিনা যে নেতানিয়াহু জিম্মি মুক্তির জন্য যথেষ্ট কাজ করছেন। উত্তরে বাইডেন বলেন, ‘না’। তিনি এই মন্তব্যের ব্যাখ্যা না দিলেও ইসরাইলি শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে এর কঠোর প্রতিক্রিয়া আসে।
Leave a Reply