শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাশিয়ায় রাতভর ড্রোন হামলা ইউক্রেনের! গুলি করে নামাল বাহিনী

Reporter Name
  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: রাশিয়ায় শনিবার রাতভর ইউক্রেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। রাজধানী মস্কোর উদ্দেশেই ছোড়া হয় একের পর এক ড্রোন। ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছে রাশিয়ার প্রশাসন। তবে হামলায় ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করা হয়েছে।

রাশিয়ার তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে পর পর অনেকগুলো ড্রোন ইউক্রেনের দিক থেকে উড়ে এসেছিল। কিন্তু তাতে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কারণ, ড্রোনগুলো আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে। রাশিয়ার মাটি ছুঁতে পারেনি। মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে উড়ে আসা একটি ড্রোন রাতে গুলি করে আকাশেই ধ্বংস করা হয়েছে। এছাড়া, রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের দিকে অন্তত এক ডজন ড্রোন ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেগুলোও আগেভাগেই ধ্বংস করে দেয়া হয়েছে। রাশিয়ায় ড্রোন হামলা প্রসঙ্গে এখনো ইউক্রেন থেকে কোনো বার্তা আসেনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও সমাধান সূত্র মেলেনি। এই যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকাসহ পশ্চিমি দুনিয়ার কোপের মুখে পড়ে রাশিয়া। বাণিজ্যও বন্ধ হয়ে যায় অনেক দেশের সঙ্গে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us