শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

৯২ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

Reporter Name
  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: রাশিয়াবিরোধী প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আমেরিকার ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, আওতায় পড়া সেই ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ জন সাংবাদিক রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে ১৪ জন ওয়ালস্ট্রিট জার্নালে, পাঁচ জন নিউইয়র্ক টাইমসে এবং চার জন ওয়াশিংটন পোস্টে কর্মরত আছেন। এক বিবৃতিতে রুশ সরকার জানায়, তথাকথিত স্বাধীনতা, মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই।

রাশিয়ায় প্রবেশের মার্কিনিদের ওপর এমন নিষেধাজ্ঞা এটি প্রথম নয়। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ মার্কিনির ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়ালস্ট্রিট জার্নালের এক মুখপাত্র জানান, বর্তমানে তাদের কোনো প্রতিনিধি রাশিয়ায় নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us