সাউথ এশিয়া ডেস্ক: ইউক্রেন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নয়াদিল্লি ইউক্রেনে শান্তি অর্জনের প্রচেষ্টায় ‘একজন বন্ধু হিসাবে’ সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত।
কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় মোদি এ মন্তব্য করেন। দুই নেতার আলোচনায় দুই বছরেরও বেশি সময় আগে রাশিয়ার আগ্রাসনের পর থেকে শুরু হওয়া এ সংঘাতের বিষয়টি গুরুত্ব পায়।
মোদি বলেন, সমাধানের পথ কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই খুঁজে পাওয়া সম্ভব। আর আমাদের সময় ব্যয় না করে সেদিকে অগ্রসর হওয়া উচিত। এ সংকট থেকে উত্তরণের জন্য উভয় পক্ষেরই একসঙ্গে বসা দরকার।মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির সাক্ষাতের ছয় সপ্তাহ পর ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর করলেন।
Leave a Reply