শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দিসানায়েককে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ঘোষণা

Reporter Name
  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অনুরা কুমার দিসানায়েককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন আজ রোববার এই ঘোষণা দেয়। আগামীকাল সোমবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

বাম ঘরানার ৫৫ বছর বয়স্ক পিপলস লিবারেশন ফ্রন্ট জোটের প্রার্থী ৪২.৩১ শতাংশ ভোট পেয়েছেন বলে কমিশন জানিয়েছে।
বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা ৩২.৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংগে পেয়েছেন ১৭.২৭ শতাংশ ভোট।

প্রেসিডেন্ট এখন পর্যন্ত পরাজয় স্বীকার না করলেও পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরে বলেন, এটা পষ্কিার যে দিসানায়েক জয়ী হয়েছেন।

শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় রাউন্ড ভোট গণনা করে প্রেসিডেন্ট পদে বিজয়ী নির্ধারণ করা হলো। কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের ৫০ ভাগ না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা করা হয়।

নতুন প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রয়াস চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : আল জাজিরা এবং অন্যান্য

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us