শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মরক্কোর বাদশাহ ইসরাইল সফরে আমন্ত্রিত

Reporter Name
  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৮১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদ ফোনালাপ করেছেন। এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী মরক্কোর বাদশাহকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। শুক্রবার নেতানিয়াহুর দফতর এ খবর জানায়। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের প্রতিনিধি রাবাতে মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করার তিন দিন পর তারা এ ফোনালাপ করেন।

 

নেতানিয়াহুর দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা দুই দেশের মধ্যে ফের সম্পর্ক স্থাপন করার বিষয়ে পরস্পরকে অভিনন্দন জানান।

বিবৃতিতে আরও বলা হয়, এ চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ও মেকানিজম নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইহুদি এ রাষ্ট্রের সঙ্গে এ বছর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মরক্কো হচ্ছে তৃতীয় আরব দেশ। এদিকে সুদান এ পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়, ‘উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ’ ফোনালাপ চলাকালে নেতানিয়াহু ষষ্ঠ মোহাম্মদকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানান।

মরক্কোর রয়্যাল কেবিনেটের বিবৃতিতে শুক্রবারের ফনোলাপের কথা নিশ্চিত করা হলেও নেতানিয়াহুর আমন্ত্রণের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ মরক্কোন বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায় এবং মরক্কোর মধ্যে শক্তিশালী ও বিশেষ সম্পর্কের কথা স্মরণ করেন।

এতে আরও বলা হয়, তিনি ফিলিস্তিন প্রশ্নে মরক্কোর অবস্থান সুসংগত, অবিচল ও অপরিবর্তিত থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us