শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সমুদ্রগর্ভে মিলল জাহাজের ধ্বংসাবশেষ

Reporter Name
  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডুবে যাওয়ার ৫৫ বছর পর সমুদ্রগর্ভে খুঁজে পাওয়া গেল এমভি নুনগাহ নামের একটি জাহাজের ধ্বংসাবশেষ। অস্ট্রেলিয়া বিজ্ঞান সংস্থা সাগরতলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এবং ভিডিও ফুটেজ দেখে ধ্বংসাবশেষের অবস্থানস্থলের বিষয়টি নিশ্চিত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালের ২৫ আগস্ট নিউ সাউথ ওয়েলস উপকূলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে এমভি নুনগাহ। জাহাজটিতে ইস্পাত ছিল। বিপৎসংকেত পাঠানোর কয়েক মিনিটের মাথায় এটি গভীর সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ২৬ জন ক্রু সদস্য ছিলেন। কয়েক ঘণ্টার মাথায় পাঁচজন জীবিত উদ্ধার হন। তখন ব্যাপক অভিযান চালিয়ে শুধু একজনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিবিসি জানিয়েছে, পরের ১২ বছরে আলাদা দুটি লাইফ বোট থেকে দুজনের মরদেহ এবং সাগরে কাঠের তক্তায় আটকে থাকা অবস্থায় আরও তিনজনের দেহাবশেষ উদ্ধার হয়। তবে জাহাজের অন্য ক্রুদের কী অবস্থা হয়েছে, তা জানা যায়নি। এমনকি জাহাজটির পরিণতি কী হয়েছে, সে বিষয়টিও এত দিন পর্যন্ত রহস্যই থেকে গিয়েছিল।

স্থানীয় লোকজন এক বছর আগে সিডনি থেকে প্রায় ৪৬০ কিলোমিটার উত্তরে সাউথ ওয়েস্ট রকস উপকূলের গভীর পানিতে একটি ধ্বংসাবশেষ শনাক্ত করে। পরে তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এটি নুনগাহর ধ্বংসাবশেষ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে যে প্রযুক্তি এবং সক্ষমতার প্রয়োজন, তা তখন ছিল না।সমুদ্রগর্ভে মিলল জাহাজের ধ্বংসাবশেষ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডুবে যাওয়ার ৫৫ বছর পর সমুদ্রগর্ভে খুঁজে পাওয়া গেল এমভি নুনগাহ নামের একটি জাহাজের ধ্বংসাবশেষ। অস্ট্রেলিয়া বিজ্ঞান সংস্থা সাগরতলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এবং ভিডিও ফুটেজ দেখে ধ্বংসাবশেষের অবস্থানস্থলের বিষয়টি নিশ্চিত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালের ২৫ আগস্ট নিউ সাউথ ওয়েলস উপকূলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে এমভি নুনগাহ। জাহাজটিতে ইস্পাত ছিল। বিপৎসংকেত পাঠানোর কয়েক মিনিটের মাথায় এটি গভীর সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ২৬ জন ক্রু সদস্য ছিলেন। কয়েক ঘণ্টার মাথায় পাঁচজন জীবিত উদ্ধার হন। তখন ব্যাপক অভিযান চালিয়ে শুধু একজনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিবিসি জানিয়েছে, পরের ১২ বছরে আলাদা দুটি লাইফ বোট থেকে দুজনের মরদেহ এবং সাগরে কাঠের তক্তায় আটকে থাকা অবস্থায় আরও তিনজনের দেহাবশেষ উদ্ধার হয়। তবে জাহাজের অন্য ক্রুদের কী অবস্থা হয়েছে, তা জানা যায়নি। এমনকি জাহাজটির পরিণতি কী হয়েছে, সে বিষয়টিও এত দিন পর্যন্ত রহস্যই থেকে গিয়েছিল।

স্থানীয় লোকজন এক বছর আগে সিডনি থেকে প্রায় ৪৬০ কিলোমিটার উত্তরে সাউথ ওয়েস্ট রকস উপকূলের গভীর পানিতে একটি ধ্বংসাবশেষ শনাক্ত করে। পরে তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এটি নুনগাহর ধ্বংসাবশেষ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে যে প্রযুক্তি এবং সক্ষমতার প্রয়োজন, তা তখন ছিল না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us