শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফ্যাশনে বাঁচাবে পরিবেশ

Reporter Name
  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ফাস্ট ফ্যাশন হচ্ছে একটি বিশাল ও দ্রুত বর্ধনশীল শিল্প, যেখানে প্রতি বছর তৈরি নতুন পোশাকের সংখ্যা গত ২০ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। পোশাক তৈরির প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে বর্জ্য তৈরি হয় যা বন্যপ্রাণীর ক্ষতি করে, জমির ক্ষতি হয় এবং মাটি ও পানিকে দূষিত করে। দ্রুত বর্ধনশীল এই ফ্যাশন শিল্প জলবায়ু সংকটের অন্যতম কারণ। বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমনের ১০ শতাংশ এর জন্য দায়ী। পরিবেশকে বাঁচাতে তাই টেকসই বা ইকো ফ্রেন্ডলি ফ্যাশন অনুশীলনের বিকল্প নেই।

টেকসই উপকরণের ব্যবহার
ফ্যাশনের পরিবেশগত প্রভাব হ্রাস করার সবচেয়ে কার্যকর উপায়গুলোড় মধ্যে একটি হচ্ছে টেকসই উপকরণ নির্বাচন করা। ক্ষতিকারক কীটনাশক ছাড়া জন্মানো জৈব তুলা পরিবেশবান্ধব উপকরন হতে পারে। শণ, বাঁশ, পাটের মতো উপকরণ বেছে নিতে পারেন ফ্যাশন অনুষঙ্গ ও পোশাকের জন্য।

পুনর্ব্যবহৃত উপকরণগুলোও টেকসই বা সাসটেইনেবল ফ্যাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি কাপড় যেমন পলিয়েস্টার এবং নাইলন, বর্জ্য কমাতে সাহায্য করে। এই টেকসই উপকরণ থেকে তৈরি পোশাক বেছে নিলে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব।

নৈতিক ব্র্যান্ডগুলোকে সমর্থন করুন
ফ্যাশন শিল্পে স্বচ্ছতা এবং নৈতিকতা পরিবেশগত স্থায়িত্বের জন্য অপরিহার্য। ন্যায্য শ্রম অনুশীলন, মানবিক কাজের পরিবেশ এবং পরিবেশগত দায়িত্বকে অগ্রাধিকার দেয় এমন ব্র্যান্ড বেছে নিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us