শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাজ্যে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা।

দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) কাছে এ আবেদন করা হয়েছে বলে বুধবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন।

 

২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়।

৮ ডিসেম্বর দেশটিতে এ টিকার প্রয়োগ শুরু হলে পরে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ এ টিকা অনুমোদন দিয়ে তার প্রয়োগ শুরু করেছে।

দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, এমএইচআরএ ২৮ বা ২৯ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ফাইজার-বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ, পরিবহন ও প্রদান অনেক বেশি সহজ হবে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও মার্কিন প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটির পরীক্ষায় ৯০ শতাংশের বেশি কার্যকারিতার খবর পাওয়া গেছে।

বিভিন্ন দেশে উৎপাদিত ভ্যাকসিনের ছয়টির মধ্যে অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিনের দাম সবচেয়ে কম।

ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতি ডোজ ভ্যাকসিনের সম্ভাব্য দাম দুই দশমিক ২০ ডলার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us