শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৪ মাসে ১৭৯ কোটি ৬৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

Reporter Name
  • মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৯ কোটি ৬৮ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৬ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৪২৫ গ্রাম রূপা, ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ, ২,৫৬,৯৮০টি কসমেটিক্স সামগ্রী, ১,৬৪৩টি ইমিটেশন গহনা, ১৮,৩৪১টি শাড়ী, ৯,৯০৫টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরী পোশাক, ১,৪২৮ ঘনফুট কাঠ, ১,৬৪৮ কেজি চা পাতা, ১,৪০,৮২০ কেজি কয়লা, ৩২৩ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১৪টি ট্রাক, ৩টি পিকআপ, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩টি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৪টি ট্রাক্টর, ২২৯টি নৌকা, ৪৫টি সিএনজি/ইজিবাইক, ৮৪টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল।  উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪,৯৭,৫৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৬০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৯৯৭ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৪৮ বোতল ফেনসিডিল, ২২,৪২১ বোতল বিদেশী মদ, ৬৬২ লিটার বাংলা মদ, ৫২৫ ক্যান বিয়ার, ১,৩৬০ কেজি গাঁজা, ৬২,৬০৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২,২৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ কেজি ৬৬৭ গ্রাম কোকেন, ১,২৪৩ বোতল এমকেডিল/কফিডিল, ৬,২৯,৯০৬টি বিভিন্ন প্রকার ঔষধ, ৬১৮ পিস এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২৩ বোতল এলএসডি এবং ১৫,৩২,৪২০ অন্যান্য ট্যাবলেট।

সূত্র: মিশিগান প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us