ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। পরিকল্পনার অংশ হিসেবে এখন হামাসের শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার (১৬ জুলাই) একটি আরব সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের তৃতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল।
এছাড়া কয়েকদিন আগে গাজা সিটির সাধারণ মানুষকে ইসরায়েলিরা সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল মূলত ‘হামাসের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ’ করে তুলতে। ইসরায়েলিদের ধারণা এভাবে বারবার সরে যাওয়ার নির্দেশনা দিলে গাজার সাধারণ মানুষ হামাসের উপর বিরক্ত হবে। তাদের মধ্যে একটি ধারণা তৈরি হবে যে, হামাসের কারণে তারা এমন দুর্ভোগে পড়েছেন।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১০ মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ। এত মানুষ হতাহত হলেও ইসরায়েল তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
Leave a Reply