শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Reporter Name
  • মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রণক্ষেত্রে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) আগামী বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।

যেসব পরীক্ষা স্থগিত হয়েছে, সেগুলোর পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র:শুভ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us