শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মার্কিন ৬ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

Reporter Name
  • শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্র নানা অজুহাতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসলেও এবার মার্কিন ৬ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তাইওয়ানে অস্ত্র বিক্রির করার অভিযোগে মার্কিন ওই ৬ অস্ত্র প্রস্ততকারক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার ওই নিষেধাজ্ঞা আরোপ করে।

তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা জানিয়েছে চীন। তাইওয়ানে অস্ত্র বিক্রি করাকে চীন তার দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বে চরম হস্তক্ষেপ হিসেবে মনে করে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন অস্ত্র বিক্রির ঘটনাকে বেইজিং তার একচীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হিসেবে মনে করে। নিষেধাজ্ঞার ফলে, চীনে থাকা মার্কিন ওই অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের সম্পদ ও অর্থ বাজেয়াপ্ত করতে পারবে বেইজিং। এ নিষেধাজ্ঞার ফলে মার্কিন ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এখন থেকে চীনের পাশাপাশি হংকং এবং মেকাওয়েরও ভিসা পাবে না। ১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে অস্ত্রবাণিজ্য চুক্তি করে তাইওয়ান। ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে এ নিয়ে ওয়াশিংটর ও তাইপের মধ্যে ১৬টি অস্ত্র বিক্রর চুক্তি হয়।
সূত্র : আনাদোলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us