শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৩৭

Reporter Name
  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে। বিকট শব্দে বিস্ফোরণে দেশটির বৃহত্তম শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। সেখানে উদ্ধার অভিযান চলছে। দিনের বেলা ইউক্রেনে রাশিয়ার এই ধরনের হামলা বেশ বিরল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভের শত শত বাসিন্দাকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার হাসপাতালটিতে অতর্কিত রুশ হামলার নিন্দা জানিয়েছেন পশ্চিমা ও জাতিসংঘের নেতারা। ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে রয়টার্স বলছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার স্থান থেকে পাওয়া নিহতের সংখ্যা কমপক্ষে ৪১ জনে দাঁড়িয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখা এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘হামলায় শিশুদের হাসপাতাল এবং কিয়েভের একটি মাতৃত্ব কেন্দ্র, শিশুদের নার্সারি এবং ব্যবসায়িক কেন্দ্র ও বাড়িসহ ১০০ টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য আমাদের প্রধান চিকিৎসা কেন্দ্র কিয়েভের ওখমাতদিত হাসপাতালে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর রাজধানীতে সবচেয়ে ভারী হামলার অংশ ছিল এটি।’ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ার সমস্ত অপরাধের জন্য অবশ্যই পুরোপুরি জবাবদিহি করতে হবে। মানুষের বিরুদ্ধে, শিশুদের বিরুদ্ধে এবং সাধারণভাবে মানবতার বিরুদ্ধে এই হামলা।’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র এটিকে ‘বিশেষভাবে মর্মান্তিক হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে ব্রিটেন, ফ্রান্স, ইকুয়েডর, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে মঙ্গলবার নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে। জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, ‘আমরা হাসপাতালে রাশিয়ার কাপুরুষোচিত ও বিকৃত হামলার জবাব দেব।’ ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার নিষ্পাপ শিশুদের ওপর হামলাকে ‘জঘন্য কাজ’ বলে নিন্দা জানিয়েছেন।

সুত্র: দৈনিকবাংলাদেশ অনলাইন ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us