শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দেশের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য

Reporter Name
  • শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর শুক্রবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির নেতা কিয়ার স্টারমার। এরপর তিনি নতুন অর্থমন্ত্রীর ঘোষণা করেন। অর্থমন্ত্রীর নাম র‍্যাচেল রিভস। এ ঘোষণার মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য। র‍্যাচেল রিভসের জন্ম মার্গারেট থ্যাচারের প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাস আগে ১৯৭৯ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনে। তার বাবা-মা উভয়েই শিক্ষক ছিলেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে রিভস বলেছিলেন, আমরা দরিদ্র ছিলাম না। কিন্তু আমাদের অপচয় করার মতো টাকা ছিল না। রিভস অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে পড়েছেন।

এছাড়া যুক্তরাজ্যের নতুন সরকারে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন অ্যাঞ্জেলা রায়নার। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। আর দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইভেত্তে কুপার। এছাড়া জন হ্যালি প্রতিরক্ষামন্ত্রী, ব্রিজেত ফিলিপসন শিক্ষামন্ত্রী, ওয়েস স্ট্রিটিং স্বাস্থ্যমন্ত্রী, এড মিলিব্যান্ড জ্বালানিমন্ত্রী, শাবানা মাহমুদ বিচারমন্ত্রী, জোনাথন রেনল্ড বাণিজ্যমন্ত্রী, লিজ কেন্ডাল শ্রম ও কারামন্ত্রী, স্টিভ রিড পরিবেশমন্ত্রী, লুইস হাইগ পরিবহনমন্ত্রী, পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি–বিষয়কমন্ত্রী, লিসা নন্দী সংস্কৃতি–বিষয়ক মন্ত্রী, উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী হিলারি বেন, ইয়ান মারে স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী, জো স্টিভেনস ওয়েলস বিষয়ক মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল রিচার্ড হারমার কেসি, ল্যাঙ্কাস্টারের ডাচির চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন, ড্যারেন জোন্স ট্রেজারির মুখ্য সচিব, লুসি পাওয়েল হাউস অব কমনস নেতা, স্যার অ্যালান ক্যাম্পবেল হাউস অব কমন্সের চিফ হুইপ ও অ্যাঞ্জেলা স্মিথ হাউস অব লর্ডসের নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন ।

গত বৃহস্পতিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us