শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বঙ্গবন্ধুকন্যা বলেই পদ্মা সেতু নির্মাণ হয়েছে: কাদের

Reporter Name
  • শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুকন্যা বলেই শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ২০১২ সালে বিশ্বব্যাংক যখন আমাদের অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেল তখন শেখ হাসিনা ঘোষণা দিলেন নিজেদের টাকায় পদ্মা সেতু করব। সেসময় কত কথাই না কতজনে বলেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেই শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন। শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। স্বাধীনতার পর বাঙালি জাতির আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। আওয়ামী লীগের এই নেতা বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার দাবি উঠেছিল সংসদে। অনেকেই দাবি তুলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে। আমার নামে কোনোভাবেই হতে দেবো না। তবে নামে না হলেও পদ্মা সেতুর সঙ্গে শেখ হাসিনার নাম মিশে গেছে। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু যতদিন থাকবে শেখ হাসিনার নাম ততদিন উচ্চারিত হবে। মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা, সেখানেই বেঁচে থাকবেন।

 

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us