শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইসরায়েলে শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Reporter Name
  • শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সংগঠনটির একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এর প্রতিশোধ নিতেই বুধবার দফায় দফায় ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। খবর এএফপির।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হচ্ছে। এখন পর্যন্ত গাজায় প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদিকে গাজায় সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও হামলা পাল্টা হামলার ঘটনা বেড়ে গেছে।

টাইরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের এক শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ইরান-সমর্থিত সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের শীর্ষ কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হয়েছেন। তিনি হজ আবু নামেহ নামেও পরিচিত। এছাড়া আরও এক যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে নাসেরকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তিনি হিজবুল্লাহর আজিজ ইউনিটের কমান্ডার ছিলেন। তাদের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ-পশ্চিম লেবানন থেকে হামলা চালানোর পেছনে এই ইউনিটই দায়ী।

হিজবুল্লাহ জানিয়েছে, নাসের হত্যার প্রতিশোধের অংশ হিসাবে তাদের যোদ্ধারা ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির দুটি অবস্থানে শতাধিক কাতিউশা রকেট দিয়ে আক্রমণ করেছে। এছাড়াও ইসরায়েলের একটি অবস্থানে কাতিউশা রকেট, উত্তর ইসরায়েলের দুটি সামরিক স্থানে ফালাক রকেট এবং ভারী বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় ১০০ রকেট ছোড়া হয়েছে।

সূত্র:বাংলা সংবাদ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us