শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিক্ষোভকারীরা অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী ব্যানার উড়ান

Reporter Name
  • বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে পুরো বিশ্বের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ। তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র দেখতে চায়। এর জন্য দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে নজিরবিহীন আন্দোলন চলছে। এবার বিক্ষোভকারীরা ক্যানবেরায় আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ফিলিস্তিনপন্থী ব্যানার টানিয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা ইসরাইলের যুদ্ধাপরাধের তীব্র নিন্দাও করে। তাদের টানানো একটি ব্যানারে লেখা ছিল : ‘ফ্রম রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ (নদী থেকে সাগর, ফিলিস্তিনি হবে স্বাধীন)। এ স্লোগানটি দিয়ে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বোঝানো হয়। আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘ছিনিয়ে নেয়া ভূমিতে কোনো শান্তি নয়, গণহত্যা চলছে ১৭৮৮ থেকে।’ উল্লেখ্য ওই বছরে অস্ট্রেলিয়াকে উপনিবেশে পরিণত করা হয়। এর মাধ্যমে আদিবাসী অস্ট্রেলিয়ান এবং ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘস্থায়ী সংহতির বিষয়টি প্রকাশ করা হয়। আয়োজকরা জানায়, অন্তত ১০০ লোক একটি কারখানার বাইরে বিক্ষোভ করে। তারা বলছে, এই কারখানাটি হলো মেলবোর্নে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ শৃঙ্খলের অংশবিশেষ। গাজা যুদ্ধে ইসরাইলের জন্য অস্ত্র নির্মাণে ভূমিকা রাখার বিরুদ্ধে তারা এই অবস্থান গ্রহণ করে। অস্ট্রেলিয়া পার্লামেন্ট ভবনে ব্যানার টানানোর সময় এক বিক্ষোভকারী মেগাফোন হাতে বলেন, ‘আমরা কখনো ভুলব না, আমরা কখনো ক্ষমা করব না, আমরা প্রতিরোধ চালিয়েই যাব।’ পরে বিক্ষোভকারীরা তাদের ব্যানারগুলো সরিয়ে নেয়। পুলিশ সেগুলো নিয়ে যাওয়ার আগেই বিক্ষোভকারীরা সেগুলো সরিয়ে ফেলে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us