শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিলেটে পরিবহন ধর্মঘট, মানুষের দুর্ভোগ

Reporter Name
  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে

সিলেটের সব পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিভাগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে তিন দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের কারণে সিলেট থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহনও। নগরীতেও প্রাইভেট কিছু যানবাহন চলাচল করলেও তাতে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। যানবাহন শূন্য সড়ক-মহাসড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

পরিবহন ধর্মঘটের কারণে লোকজন দুর্ভোগে পড়েছেন। নগরের রাস্তাঘাটে পায়ে হাঁটা লোকের সংখ্যাই বেশি। অতিরিক্ত ভাড়া হাঁকছেন রিকশা চালকেরা। শহরের বাইরের লোকজন ব্যাটারিচালিত অটোরিকশা আর টমটমে যাতায়ত করছেন। যানবাহন না থাকায় শপিংমল-বিপণিবিতানে ক্রেতা নেই।

সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ গোলাম হাদী ছয়ফুল বলেন, মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি আসবে বলেও জানান এই নেতা।

এদিকে, ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সোমবার (২১ ডিসেম্বর) রাতে বৈঠক করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বৈঠকে জেলা প্রশাসক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেও পরিবহণ নেতারা তা মানেননি বলে জানান সংশ্লিষ্টরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us