শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাইসির মৃত্যুতে জাতিসংঘে এক মিনিট নীরবতা পালন

Reporter Name
  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। খবর আল-জাজিরার

ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের বিমান দুর্ঘটনায় প্রাণহানির স্মরণে সদস্যদের উঠে দাঁড়াতে এবং নীরব থাকার আহ্বান জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো। এর আগে রাইসি ও তার সহকর্মীদের মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোকাহত বলে জানিয়েছেন তার মুখপাত্র। এক বিবৃতিতে মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, নিহতদের পরিবার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বাঘেরি। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিমান বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। তিনি বলেন, গতকালের ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র। যারা ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের জনগণকে ভালো বিমান সুবিধা ভোগ করতে দিচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us