শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসবে বর্ণিল বাংলাদেশ

Reporter Name
  • সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ব্যাপক আনন্দমুখর পরিবেশে রবিবার (১৯ মে) অনুষ্ঠিত হলো জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুওর। দিনব্যাপী উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও গোটা বিশ্বের প্রায় ৫৭টি দল অংশ নিয়ে গান, কখনো বাজনা, কখনো নৃত্য আর শারিরীক কসরতের মাধ্যমে নিজেদের সংস্কৃতির নানা দিক তুলে ধরে। ছিল প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলা কালচারাল ফোরামের ব্যানারে বাংলাদেশের প্রবাসীদের বিপুল একটি অংশ।

২৬তম এই আসরে কার্নিভালে অংশ নিতে বাহারী পোশাকে আর অপরূপ সাজে হাজির হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় সাড়ে ৩ হাজারের বেশি প্রতিযোগী। তাদের সবার পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে সব বয়সের দর্শনার্থীদের। মনোমুগ্ধকর এই শোভাযাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র পায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫৭টি সাংস্কৃতিক দল। প্রায় সবার পরিবশেনায় উঠে আসে সমাজ, রাজনীতি, জলবায়ু ও প্রকৃতি ও সমাকালীন নানা অসংগতি। আগের বছরগুলোর মত এবারের কার্নিভালেও শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে প্রেরণা জুগিয়ে গেছে রাস্তার দুই পাশে থাকা লাখো মানুষ।

এবারের পথ উৎসবে মূল বিষয়টি ছিল ধর্মীয় মৌলবাদকে রুখে দিয়ে উৎসবের মধ্য দিয়ে মানুষের জন্য মানুষের মেলবন্ধন। এই প্রসঙ্গে বেঙ্গালীশে কালচারাল ফোরামের পক্ষ থেকে আয়োজকরা জানান, এমন মর্যাদাপূর্ণ পথ উৎসবে যোগ দেয়ার একটাই উদ্দেশ্য- এই বাংলাদেশ বরাবরের মতই অসাম্প্রদায়িক, ধর্মীয় নিরপেক্ষ ও বৈচিত্রময় ও বহু ভাষাভাষীদের দেশ। দেশের এমন সৌন্দর্য বিশ্ববাসীদের সামনে তুলে ধরতে পারার আনন্দ অতুলনীয়।
নান্দনিক এই পথ জার্মানির নানা প্রান্ত থেকেই বাঙ্গালীরা অংশগ্রহণ করেন। এবারের এই সাংস্কৃতিক উৎসবে অংশ নেন, লুৎফুল খান, অপু আলম, জাফর ইকবাল, আবু সফিক, মিলন, শরাফ আহমেদ, নূরজাহান খান নূরী, মিলন, রুখসানা দিল রিয়াজ, ফারিজা, আলী আহমেদ, বৈশাখী, প্রিয়াংকা, অপূর্ব, পৃথবী আহমেদ, আনিকা, লিপি আহমেদ, মারুফ, নাজমুন নেসা পিয়ারী, সম্প্রিতা, মিল্লাত, বিথী, হিমন, মকসুদুল হক, ফেরদৌসি, রোকসানা আহমেদসহ অসংখ্য প্রবাসী তরুণ-তরুণী। তবে শত বাধা ডিঙিয়ে বিশ্বের সব পর্যায়ে বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে এমন প্রত্যাশা এবারের কার্নিভালে যোগ দিতে আসা সবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us