শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে রাইসির ভিডিও প্রকাশ, দাবি রিপোর্টে

Reporter Name
  • সোমবার, ২০ মে, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তার সাথে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ আরও আটজন সিনিয়র কর্মকর্তা একই ঘটনায় মারা যান।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দাবি করা হচ্ছে মৃত্যুর আগে এটিই রাইসির শেষ ভিডিও। যেখানে রাইসিকে হেলিকপ্টারের ভেতরে বসা থাকা অবস্থায় দেখা গেছে।

এই ভিডিওতে দেখা যায় রাইসি হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে দেখছেন। তার আশপাশেই বসা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ বাকি সিনিয়র কর্মকর্তারা।
এছাড়াও আরও একটি ভিডিও প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। তাতে দেখা যায় হেলিকপ্টারে চড়ার প্রায় আধাঘণ্টা আগেও একটি মিটিং করেছেন রাইসি।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রায় ১৬ ঘণ্টা পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিকে পাহাড়ের চূড়ায় খুঁজে পাওয়া যায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, মানুষের সেবক ইব্রাহিম রাইসি মানুষের সেবা করতে গিয়েই শাহাদাত বরণ করেছেন। ইরানি গণমাধ্যম রাইসির মৃত্যুকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই আখ্যা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us