শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দুর্ঘটনার পরও ঘণ্টাখানেক বেঁচেছিলেন রাইসির এক সহযাত্রী!

Reporter Name
  • সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও ঘণ্টাখানেক বেঁচেছিলেন তারই এক সহযাত্রী। তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন। ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী আল-হাশেম।

হাশেম তাবরিজ শহরের জুমার নামাজের ইমাম। সেই সাথে তিনি পূর্ব আজারবাইজানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি।

এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ নামি জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল-হাশেম এক ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলেন। নামি বলেন, ‘আরোহীদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষার প্রয়োজন নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us